বুধবার, ১৮ জানুয়ারি, ২০১২

শাবি শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেল জয়ী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেল ৮ টি পদে জয়লাভ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামসুল আলম এ ফলাফল ঘোষণা করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়বাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসহ ৩টি পদে জয়লাভ করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.কবীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগের সেবক কুমার সাহা, কোষাধ্যক্ষ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ এবং সদস্য পদে ক্যামেস্ট্রি বিভাগের অধ্যাপক এসএম সাইফুল ইসলাম,

শনিবার, ১৪ জানুয়ারি, ২০১২

গোলাম আযমকে হাসপতালে রাখার দরকার নেই: মেডিকেল বোর্ড

একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দি গোলাম আযমকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে এটা জানিয়ে দেয়। শনিবার বিকাল ৪টায় এ বিষয়ে লেখা চিঠি কারা কর্তৃপক্ষ গ্রহণ করেছে। বিএসএমএমইউ’র পরিচালক মো. আব্দুল মজিদ ভূঁইয়া বলেন, ৩ সদস্যের মেডিকেল বোর্ড মত দিয়েছেন যে গোলাম আযমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়ার দরকার নেই। তিনি যে ওষুধ সেবন করছেন, তা যেকোনো জায়গায় থেকে সেবন করা যায়। মেডিকেল বোর্ডের মতামত ও স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ এখন তাদের মতো করে ব্যবস্থা নিবে

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

অরক্ষিত বাংলাদেশের জলসীমা

বাংলাদেশর জলসীমার ২শ’ নটিক্যাল মাইলের ভেতরে প্রতিদিন অনুপ্রবেশ করছে থাইল্যান্ড মালয়েশিয়া, ভারত ও মিয়ানমারের শক্তিশালী নৌ-যান। এসব নৌ-যান থেকে প্রতিদিন ধরা হচ্ছে অন্তত ২ থেকে আড়াই শ’ কোটি টাকার সামুদ্রিক মাছ। এছাড়া জলসীমার মধ্যে থাকা হাইড্রোকার্বন, তেল/গ্যাস, লবন ও অন্যান্য খনিজ সম্পদের সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় এর সুষ্ঠু ব্যবহার নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জলসীমা সংরক্ষিত না হওয়া ও নজরদারীর অভাবে অনেক ক্ষেত্রেই আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ সুষ্ঠু তদারকির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ব্যাপরে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় নিঝুমদ্বীপের ৪০ হাজার হরিণ

বন্য কুকুরের আক্রমণ, আবাসন সংকট, লবণাক্ত পানি, প্রভাবশালীদের অত্যাচার ও রেঞ্জ কর্মকর্তাদের অবহেলার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণের অভয়ারণ্য হিসাবে পরিচিত নিঝুমদ্বীপের প্রায় ৪০ হাজার হরিণের জীবন বিলীন হওয়ার পথে। তীব্র খাদ্যাভাব ও নিরাপত্তাহীনতায় রয়েছে নিঝুমদ্বীপের হরিণ। নিঝুমদ্বীপে বন বিভাগের স্থানীয় বিট অফিসারসহ মাত্র ১২ জন কর্মকর্তা-কর্মচারী এ বিপুল সংখ্যক হরিণের দেখভাল করছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। লোকবল সংকটের কারণে যেমন বিশাল বনাঞ্চল

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

আজ নওগাঁ ও পাবনামুক্ত দিবস

আজ ১৮ ডিসেম্বর। ১৯৭১সালের এই দিনে নওগাঁ ও পাবনা হানাদারমুক্ত হয়। এসব এলাকা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত প্রতিবেদন- নওগাঁ প্রতিনিধি জানান, ভারতীয় মেজর চন্দ্র শেখর মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীসহ নওগাঁয় প্রবেশ করেন। পাক বাহিনীর তখন আর কিছুই করার ছিলো না। ফলে প্রায় ২ হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল ও সরকারি গার্লস স্কুল থেকে শুরু করে থানা চত্বর ও এসডিও অফিস চত্বর থেকে শুরু করে রাস্তার দুই পাশে সারি বেধে দাঁড়িয়ে অবনত মস্তকে আত্মসমর্পণ করে।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

সরকার নতুন মোড়কে বাকশাল প্রতিষ্ঠা করেছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ‘ব্যর্থ’ উল্লেখ করে বলেছেন, দেশের গণতন্ত্র এ সরকার অবরুদ্ধ করে ফেলেছে। মানুষের মৌলিক অধিকার তারা খর্ব করেছে। কার্যত নতুন মোড়কে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আর এ লক্ষ্যেই নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে যা করা দরকার সরকার তার সবই করছে। মির্জা ফখরুল বলেন, এ সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের ধমনিতে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের রক্ত প্রবহমান। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আমরা দেশকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম দেশ সেই অবস্থাতেই আছে। বাংলাদেশের মানুষ দুই নেত্রীকে দেখেছে। তারা দেশকে দেশের মানুষকে কিছুই দিতে পারে নি। তাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সাক্ষী রেখে প্রতিশ্র“তি দিচ্ছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সাবেক রাষ্ট্রপতি ঢাকা বিভক্তির তীব্র বিরোধীতা করে বলেন, ঢাকা বাসী এ বিভক্তি মেনে নেবে না, আমরাও মেনে নেব না।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

দুর্নীতির সূচকে বাংলাদশের উন্নতি

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদশের গত বছরের তুলনায় একধাপ উন্নতি হয়েছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক’ অনুযায়ী ২০১১ সালে দুর্নীতিগ্রস্ত দেশের এ তালিকায় ২ দশমিক ৭ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ত্রয়োদশ। ২ দশমিক ৪ স্কোর নিয়ে বাংলাদেশ গত বছর দ্বাদশ অবস্থানে ছিল। আজ বৃহস্পতিবার বার্লিন থেকে কেন্দ্রিয়ভাবে এ ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স- সিপিআই) প্রকাশ করে টিআই। পরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রকাশিত এ প্রতিবেদনের বাংলাদেশ

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

ডারবান জলবায়ু সম্মেলন শুরু

দক্ষিণ আফ্রিকার বন্দর শহর ডারবানে বসেছে বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-১৭। সোমবার এ সম্মেলন শুরু হয়। সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়ার আশায় এখানে ১২ দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের ১৯৪টি দেশের ২০ হাজার প্রতিনিধি। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সূচনা যে শহওে, এ শহর জলবায়ু বিপন্ন বিশ্ববাসীকে কতটা শান্তির বারতা দেবে, সে প্রশ্নের উত্তর মিলবে ৯ ডিসেম্বর। তার আগ পর্যন্ত চলবে কারিগরি ও মন্ত্রী পর্যায়ের আলোচনা। জলবায়ু সম্মেলন ঘিরে ভারত মহাসাগর-তীরবর্তী এ শহরটিকে নতুনভাবে

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি: লোকমান পরিবার

নরসিংদী (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি’- এ মন্তব্য নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেনের মা মাজেদা বেগমের। সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নতুন অসহায়ত্ব ভর করেছে তার ওপর। ছেলে হত্যার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। লোকমান হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে বাসাইলের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন মাজেদা বেগম তার অনিশ্চয়তার কথা তুলে ধরেন। লিখিত বক্তব্যে মাজেদা খাতুন অভিযোগ করেন, আওয়ামীলীগের কতিপয় নেতা তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য লোকমানকে হত্যা করেছে

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

চট্টগ্রামে অলির ওপর যুবলীগের হামলা

চট্টগ্রাম (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): চট্টগ্রামের আদালতে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে অলি একটি মানহানীর মামলায় হাজিরা দিতে যান। এ সময় আদালতের বাইরে প্রথমে তার গাড়িতে জুতা ও ইট ছোড়া হয়। অলি হাজিরা দিয়ে বাইরে আসার পর তাকে নাজেহাল করে যুবলীগ নেতাকর্মীরা। আদালত চত্বরে কয়েকটি গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করে তারা। পরে অলি পুলিশের সহায়তায় আদালত চত্বর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সংসদ সদস্যকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশের ব্যবসায়ী ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর

বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

টিপাইমুখ বাঁধ: যৌথ জরিপ চেয়ে মনমোহনকে খালেদার চিঠি

ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে খুলনার রোডমার্চ, কুসিক নির্বাচন ও টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

টিপাইবাঁধ ইস্যুতে উত্তপ্ত সিলেট

সৈয়দ সাইমূম আনজুম ইভান (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): আবারও টিপাইবাঁধ প্রতিরোধ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। বরাক নদীর ওপর টিাপইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের জাতীয় দু’টি জলবিদ্যুৎ সংস্থা ও মণিপুর সরকারের মধ্যে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এই সংবাদ চাউর হওয়ার পর বিক্ষুব্দ হয়ে উঠেছেন সিলেটের সচেতন জনসাধারণ। গত রোববার দিনব্যাপি এ বাঁধ নির্মাণের প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন। টিপাইমুখে জলাধার ও বিদ্যুৎ প্রকল্প হলে বৃহত্তর সিলেট, বাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও নারায়নগঞ্জসহ নদ-নদী বিধৌত এলাকা বিপর্যের মুখে পড়বে। এমনকি সিলেটের কৃষি ও জীব বৈচিত্র ধ্বংশ হয়ে যেতে পারে বলে পরিবেশবিদরা মনে করেন।

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

একদিনের খেলার মর্যাদা পাওয়ার পথে বাংলাদেশ

সাভার (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): নারী বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে একদিনের খেলার মর্যাদা পাওয়ার পথে আরেক ধাপ আগালো বাংলাদেশ। এর মাধ্যমে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান প্রায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের মেয়েদের। আর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই সরাসরি সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। তবে হেরে গেলেও অন্য গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে প্লে অফ জিতে সেমিফাইনালে যেতে